বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পানির নিচে কুমিল্লা নগরীর সড়ক, নগরবাসীর দুর্ভোগ

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ৩০ মে ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

পানির নিচে কুমিল্লা নগরীর সড়ক, নগরবাসীর দুর্ভোগ

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পানি ঢুকে পড়েছে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।

আজ ৩০ মে শুক্রবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, লাকসাম রোড, রেইসকোর্স, বিসিক শিল্পনগরী, কুমিল্লা সিটি করপোরেশনের সামনের সড়ক, জিলা স্কুল সড়ক, ঈদগাহ এলাকা, ছাতিপট্টি, চর্থা, কান্দিরপাড়-রাণীর বাজার সড়ক, ঠাকুরপাড়া-অশোকতলা, ছায়া বিতান ও শুভপুরসহ নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

হোসেন নামের এক বাসিন্দা বলেন, অপরিকল্পিত দালান-কোঠা নির্মাণ আর পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকা সামান্য বৃষ্টি হলেই নগরীতে প্রধান সড়কসহ অলি-গলি জলমগ্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগ বাড়ে আমাদের।

ছায়া বিতান এলাকার ইসলাম বলেন, সামান্য বৃষ্টি হলেই এই এলাকায় পানি জমে যায়। আর ভারী বৃষ্টি হলে তো বাসা বাড়িতেই ঢুকে পড়ে। এতে আমাদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।

এদিকে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শাখায় ছয় হাজার ৩০০ শিক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেছে ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার ক্যাম্পাস। প্রায় সকল ভবনে নিচতলা প্লাবিত হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকে প্রবেশের অনেক সড়ক প্লাবিত হয়েছে। নজরুল হলে পানি প্রবেশ করেছে। সেখানে মাছ ধরেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। এছাড়া সালাউদ্দিন মোড়ে খোলা ড্রেনে পড়ে যান এক নারী। সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জি এম জি সোহরাব হাসান জানান, কলেজের ভবনগুলোর নিচতলা প্লাবিত হয়েছে। পর্যাপ্ত কক্ষ না থাকায় নিচতলার আসন সরিয়ে অন্যতলায় নেওয়ার সুযোগ নেই। এ মুহূর্তে বৃষ্টিপাতও অব্যাহত আছে। আমরা পানি সরানোর চেষ্টা করছি। পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করছি।

Facebook Comments Box

Posted ৬:০০ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া