বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃতির রঙে রঙিন হবে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

প্রকৃতির রঙে রঙিন হবে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক

প্রকৃতির রঙে রঙিন হবে ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ সড়ক সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক। সড়কটির দুই পাশে ৯ কিলোমিটার জুড়ে লাগানো হবে প্রায় ৫ হাজার গাছ। এর মধ্যে ১ হাজার কৃষ্ণ চূড়া, ১ হাজার সোনালু, ১ হাজার জারুল, ১ হাজার পলাশ ও অন্যান্য জাতের ১ হাজার গাছ। বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ২৫ মে রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) এহসান মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমীন শাহীন, সাংবাদিক শাহাদৎ হোসেন, তরি বাংলাদেশের আহবায়ক মোঃ শামীম আহমেদ। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ সড়ক সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ককে প্রকৃতির রঙে রঙিন করে সাজাতে চাই। আগামী ঈদ-উল আজহার পরেই সড়কের দুপাশে বৃক্ষরোপন করা শুরু হবে। পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত এই চমৎকার প্রস্তাবটি উপস্থাপন করেছেন। আমি তাকে এই সভায় ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী সড়কের রক্ষনাবেক্ষণ করব। গাছগুলো যাতে সঠিকভাবে পরিচর্যা করা হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এই প্রকল্পে সহায়তা করবে এলজিইডি ব্রাহ্মণবাড়িয়া ও বন বিভাগ। আমরা প্রকল্পের দেখাশুনা করার জন্য একটি কমিটি কবে দেব। কমিটি কাজের তদারকি করবেন। সভায় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবেশ কর্মী, উপস্থিত ছিলেন। সভায় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরাসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া