বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   135 বার পঠিত

প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। আজ ৪ এপ্রিল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুরের ঘটনা।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই বাল্য বিয়ে বন্ধ করেন। কনে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর দক্ষিণপাড়া এলাকার বরকত আলীর ছেলে মো. নিলয়ের সঙ্গে পারিবারিকভাবে শহরের নয়নপুর জামে মসজিদের পাশের বাড়ির অপ্রাপ্ত বয়সের ওই কিশোরীর বিয়ের তারিখ নির্ধারণ হয়। দুপুরে ওই কিশোরীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় লোকজন এই বাল্যবিয়ের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনকে অবগত করেন। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে কনের বাড়ির উদ্দেশ্যে বরপক্ষের যাত্রা সংবাদ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। দুপুর দুইটার দিকে কনের বাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী। বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। বাল্য বিয়েতে রাজি হওয়ায় ছেলের বাবাকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী বলেন, কনে অপ্রাপ্ত বয়সের। কনের দাদা ও বরের বাবা আর বাল্যবিয়েতে রাজী হবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অপ্রাপ্ত বয়সের ওই কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। উভয়পক্ষ মুচলেকা দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া