নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 136 বার পঠিত
ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। গতকাল ৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংর্বধনা দেওয়া হয়েছে। সংবর্ধিতরা হলেন:- নব-নির্বাচিত সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, সহ-সভাপতি ইব্রাহীম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান ও কার্যকরী সদস্য শাহজাহান সাজু।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা পর্বে অনূভুতি জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, সহ-সভাপতি ইব্রাহীম খান সাদত, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়, সাংবাদিক ইউনিয়নের সদস্য মাহবুব খান বাবুল, জহির রায়হান, সময় টিভির ব্যুরো চীফ উজ্জ্বল চক্রবর্তী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মো: শাহীন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান পারভেজ, সাংবাদিক ইউনিয়নের সদস্য আবুল হাসনাত রাফি, মেহেদী নূর পরশ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের রুটি, রুজি মর্যাদা ও অধিকার আদায়ের আন্দোলনে প্রেসক্লাবের সাথে ঐক্যবদ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন কাজ করবেন এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অপ-সাংবাদিকতা রোধ ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করবেন।
Posted ৫:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah