-প্রেস বিজ্ঞপ্তি | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 88 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে নব-নির্বাচিত সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো:বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ ও কার্যকরী সদস্য শাহজাহান সাজু’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, কমরেড নজরুল ইসলাম, মো:শাফির উদ্দিন চৌধুরী রনি,নীহার রঞ্জন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পারভেজ ও পাঠাগার সম্পাদক ফাহিম মুনতাসির।
Posted ৬:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah