হাকিকুল ইসলাম খোকন | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ | প্রিন্ট | 299 বার পঠিত
সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর সভাপতি, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট, ব্যবসায়ী, রাজনীতিবিদ ফিরোজ আহমেদ নিউইয়র্কের ব্রুকলিন কমিউনিটি বোর্ড -১২ এর বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর ২০২৫ -২০২৭ তিনি এই দায়িত্ব পালন করবেন। কমিউনিটি বোর্ড ১২ এর এলাকা হচ্ছে কেনসিংটন, বড়ো পার্ক, ওশান পার্কওয়ে, মিডউড. এই এলাকা গুলির বাজেট, উন্নয়ন, পুলিসিং, ট্রান্সপোর্ট, পার্ক, সহ নানান বিষয়ে কমিউনিটি বোর্ড ১২ নিউইয়র্ক সিটি মেয়র, বোরো প্রেসিডেন্ট ও কাউন্সিল মেম্বার দের সাথে কাজ করেন।
ফিরোজ আহমেদ এর আগেও কমিউনিটির বিভিন্ন সংগঠন এর হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন। তিনি সাবেক ২ বারের নির্বাচন কমিশনার বাংলাদেশ সোসাইটির, সাবেক মেম্বার সেক্রেটারি ফোবানা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সন্দ্বীপ সোসাইটি ইউএসএ, ফোবানা বর্তমান স্টিয়ারিং কমিটির ট্রেজারার, সদস্য নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব, সহ আরো অনেক প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনহিত কর কাজে অব্যাহত ভাবে জড়িত আছেন। তিনি কাছে সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি দল ও মতের ঊর্ধ্বে সবার জন্য কল্যাণ কর কাজে নিজেকে নিয়জিত রাখবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন।
Posted ৫:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah