শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোরিডায় ট্রাকচাপায় নিহত বরিশালের প্রবাসী ব্যবসায়ী

আরিফুর রহমান আরিফ :   |   রবিবার, ২১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   142 বার পঠিত

ফ্লোরিডায় ট্রাকচাপায় নিহত বরিশালের প্রবাসী ব্যবসায়ী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাকচাপায় বরিশালের উজিরপুর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন মৃধা (৫৫) উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত মেছের উদ্দিন মৃধার ছেলে। তিনি প্রায় ১৫ বছর আগে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহতের স্বজন হেমায়েত হাওলাদার জানান, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন কবির হোসেন মৃধা। শনিবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, কবির হোসেন মৃধার স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে জানা গেছে, জীবদ্দশায় তিনি মৃত্যুর পর নিজ গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কবির হোসেন মৃধার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

Facebook Comments Box

Posted ২:২০ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(642 বার পঠিত)
পাত্র চাই
(451 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া