অনলাইন ডেস্ক | সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 81 বার পঠিত
বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে র্যাব। আজ ১১ নভেম্বর সোমবার বিকেলে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে ১০ নভেম্বর রবিবার রাতে কাহালু উপজেলা মুরইল ইউনিয়নের শীতলাই এলাকা থেকে আব্দুল মান্নানকে আটক করে র্যাব। পরে দুপুরে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিন জানান, র্যাব সদস্য তাকে সদর থানায় সোপর্দ করার পর বগুড়ার একটি নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah