বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে সেনাপ্রধানের ইমামতিতে নামাজ আদায়

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

বঙ্গভবনে সেনাপ্রধানের ইমামতিতে নামাজ আদায়

অনলাইন ডেস্ক :
বঙ্গভবনে মাগরিবের জামাতে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। ২৬ মার্চ বুধবার বঙ্গভবনে ইফতারের পর মাগরিবের নামাজে সেনাপ্রধানকে ইমামতি করতে দেখা যায়। একটি ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন।

এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান।

Facebook Comments Box

Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া