অনলাইন ডেস্ক | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 127 বার পঠিত
২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ ঘটছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে এটি শেষ হবে।
তবে আইএসপিআর উল্লেখ করেছে, বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। এটি দৃশ্যমান হবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে।
Posted ৫:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah