মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদশে মানবাধিকার সুরক্ষায় হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি

হাকিকুল ইসলাম খোকন   |   শনিবার, ০৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   136 বার পঠিত

বাংলাদশে মানবাধিকার সুরক্ষায় হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি

গত ৬ নভেম্বর বুধবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত নিউইয়র্কে জাতি সংঘের সামনে এক নাগরিক সমাবেশ থেকে মহাসচিব অ্যান্তনিয়ো গুতেরেজে সমীপে ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৫ নভেম্বর ২০২৪, যুক্তরাস্ট্রের জাতীয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিধ্বস বিজয়ের পরদিন জাতিসংঘ সদর দপ্তরের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং জাতিসংঘ সেক্রেটারী জেনারেল বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এলায়েন্স ফর বাংলাদেশী আমেরিকানস, কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস, যুক্তরাস্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার, শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রজ্ঞন কর। সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন। নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলের সূচনা বক্তব্যের পর বাংলাদেশে চরমান পরিস্থিতির আলোকে আরো বক্তব্য রাখেন মুলধারার রাজনীতিক ও আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশ চন্দ্র নাথ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকান্স’র সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোঃবখতিয়ার আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত আলী,আওয়ামী লীগনেতা আখতার হোসেন, শেখ হাসিনা মনচের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন জলিল, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, সাবেক ছাত্রনেত্রী কহিনুর আক্তার, শহিদুল ইসলাম, জেড এ জয়, একে চৌধুরী, অজিৎ ভৌমিক, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ সভাপতি আবুল বাসার মিলন, এডভোকেট আবু বকর সিদ্দীক তোষার, পিয়াস আহমেদ, ফাতিম শাহ এবং সরকার প্রমুখ।

এ সময় সদ্য নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দমন-পীড়নের নিন্দা ও ক্ষোভ জানানোর জন্যে প্রবাসীদের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box

Posted ৬:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(692 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া