সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউবিতে ওবিইভিত্তিক বিবিএ সিলেবাস প্রণয়নে কর্মশালা

জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   52 বার পঠিত

বাউবিতে ওবিইভিত্তিক বিবিএ সিলেবাস প্রণয়নে কর্মশালা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) ভিত্তিক বিবিএ সিলেবাস প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বাউবির গাজীপুরের মূল ক্যাম্পাসের আইসিটি অ্যান্ড ই-লার্নিং সেন্টারে এ কর্মশালা শুরু হয়। এতে দুই ডজনের বেশি প্রশিক্ষণার্থী অংশ নেন।

স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মো. মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম বলেন, আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলামের আলোকে নতুন বিবিএ সিলেবাস প্রণয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় বক্তারা আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী সিলেবাস প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়ক—এমন সিলেবাস প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তাঁরা তুলে ধরেন।

Facebook Comments Box

Posted ৩:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া