বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

বাউবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার মাসব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাউবির কেন্দ্রীয় কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণ নয়, শিক্ষকদের আজীবন জ্ঞানচর্চা, গবেষণা এবং নতুন জ্ঞান সৃষ্টির সঙ্গে যুক্ত থাকতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণ ও বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষ পাঠদান, নিরপেক্ষ মূল্যায়ন, শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণ এবং ব্যক্তিজীবনে আদর্শ ও মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, হিট প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।

স্বাগত বক্তব্য দেন কোর্স পরিচালক ও বাউবির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।

অনুষ্ঠানে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া