বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায়

বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণ অডিটিরিয়াম কক্ষে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা মোঃ নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমির আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার ও মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা অফিসের সহকারী প্রকল্প পরিচালক মোঃ আকরাম হোসেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এবং সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার মোঃ ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যত্থানের মাধ্যমে আমরা নতুন ভাবে স্বাধীন হয়েছি এটা সত্য কিন্তু তরুণ প্রজন্মকে একাত্তরকে ভুলে গেলে চলবে না বরং একাত্তর ও ২৪ এর বিজয়ের অনুপেরণা নিয়ে বর্তমান তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন আজকে যারা তরুণ কালকে তারাই বৃদ্ব হবে তাই তরুন থাকা আবস্থায় সময়কে কাজে লাগাতে হবে কারণ তারুণ্যের শক্তি যা সারা পৃথিবীর পরিবর্তনের ইতিবাচক ভুমিকা পালন করে।

২৪ এর গণঅভ্যুত্থানকে ঐকের প্রতীক হিসাবে উল্লেখ করে আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলে এই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে, পরিবর্তন এবং উন্নয়নের জন্য আমাদের সংগঠিত হতে হবে, একসাথে কাজ করতে হবে এবং নিজ নিজ কণ্ঠস্বরকে তুলে ধরতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে, আমাদের অধিকার ও স্বাধীনতার জন্য আজীবন লড়াই করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়ার সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। যেখানে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিল।

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া