বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধনকালে এইএনও ইশতিয়াক ভূঁইয়া

বিজ্ঞান একটি বিশেষ ও পরীক্ষিত জ্ঞান

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

বিজ্ঞান একটি বিশেষ ও পরীক্ষিত জ্ঞান

বিজ্ঞান একটি বিশেষ ও পরীক্ষিত জ্ঞান। বিজ্ঞান যদি আত্মউপলব্দীর মাধ্যমে ভিতরে নিতে হয় এর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। বর্তমান প্রজন্ম বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এদেশকে বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে নিয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যত ছাত্রছাত্রী আছে তারা বিজ্ঞান মনস্ক হবে বলে আমার বিশ্বাস।

আজ ১৩ জানুয়ারি সোমবার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্টপোষকতায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান সেমিনার ও সম্মাননা স্মারক (পুরস্কার) বিতরণকালে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন বাংলাদেশ নতুন আঙ্গীকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোক্তা গো-স্বামী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, সদর উপজেলা একাডেমিক সুপার, বুধল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, ব্রাহ্মণবড়িয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের মাঝে বক্তব্যে রাখেন অন্যন্যা ভৌমিক, রেদুয়ান আহমেদ, খাদিজা আক্তার বন্যা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়সহ সদর উপজেলা ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টল বরাদ্ধের স্থান পায়। এসময় প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রজেক্টর তৈরীর মাধ্যমে বিজ্ঞানের জ্ঞান এবং কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সৈয়দ মোঃ তফছির।

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া