মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত ‘কুকুর হত্যাকারীকে’ স্বরাষ্ট্রমন্ত্রী করলেন ডোনাল্ড ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত

বিতর্কিত ‘কুকুর হত্যাকারীকে’ স্বরাষ্ট্রমন্ত্রী করলেন ডোনাল্ড ট্রাম্প

সাউথ ডাকোটার গভর্ণর ক্রিস্টি নয়েমকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের ওপর ক্র্যাকডাউন চালাতে দীর্ঘদিনের এই অনুগতকে বেছে নিয়েছেন ট্রাম্প।

ক্রিস্টি দুই অভিবাসন কট্টরপন্থী ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং প্রশাসনের ‘সীমান্ত শাসক’ টম হোমনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

ট্রাম্পের এই নিয়োগ এটাই ইঙ্গিত দিচ্ছে যে, অবৈধ অভিবাসীদের গণহারে ফেরত পাঠানোর ব্যাপারে ট্রাম্প তার প্রতিশ্রুতি সম্পর্কে বেশ সচেতন।

মার্কিন কংগ্রেসের চারবারের সদস্য ৫২ বছর বয়সী ক্রিস্টি ২০১৮ সালে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হয়েছিলেন এবং ২০২২ সালে পুনঃনির্বাচিত হন। কোভিড-১৯ মহামারীর সময় তিনি মাস্ক পরিধানের বাধ্যবাধকতার ব্যাপারে সরকারি নীতি এবং সামাজিক দূরত্ব বিধি প্রত্যাখ্যান করেছিলেন।

চলতি বছরের শুরুতে স্মৃতিকথার কিছু অংশ প্রকাশের পর দেশজুড়ে ক্রিস্টিকে ঘিরে বিতর্ক শুরু হয়। তাতে ক্রিস্টি লিখেছিলেন, তিনি একটি পোষা কুকুরকে গুলি করে হত্যা করেছিলেন। কারণ ক্রিকেট নামের ১৪ মাস বয়সী ওয়্যারহেয়ার পয়েন্টারটি ‘প্রশিক্ষণের যোগ্য ছিল না’ এবং সেটি ‘যার সংস্পর্শে এসেছে তার জন্য বিপজ্জনক হতো।’

ব্যাপক সমালোচনার মুখে পরে এক্স-এ এক পোস্টে ক্রিস্টি লেখেন, তার প্রকাশিতব্য বইটিতে ‘আরো বাস্তব, সৎ এবং রাজনৈতিক ভুলের কিছু গল্প রয়েছে, যা গণমাধ্যমে আলোড়ন তুলবে।

ক্রিস্টি বইটিতে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের সাথে একটি বৈঠক সম্পর্কে লেখা একটি অধ্যায়ও বাদ দিয়েছিলেন। পরে তিনি ইঙ্গিত দেন যে, এই ধরনের বৈঠক কখনও হয়নি। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, দ্য ইকোনমিক টাইমস

Facebook Comments Box

Posted ৪:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(692 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া