শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্ক প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম

বিতর্কে অংশ নেয়া মানেই তথ্য ভিত্তিক জ্ঞান অর্জন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   89 বার পঠিত

বিতর্কে অংশ নেয়া মানেই তথ্য ভিত্তিক জ্ঞান অর্জন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম বলেছেন, বিতার্কিকরা যুক্তি দিয়ে কথা বলে, যুক্তি ছাড়া তারা কথা বলেনা। বিতার্কিকরা যতো তথ্য জানতে পারবে ততো বেশী কথা বলতে পারবে। জীবনটা অল্পসময়ের জন্য, জীবনটাকে কাজে লাগাতে হবে। সবাই মিলে দেশটাকে সুন্দর ভাবে সাজাতে হবে আর দেশটাকে সাজাতে হলে নিজেকে গড়ে তুলতে হবে। পাশাপাশি মানসিকতার পরিবর্তনও আমাদের আনতে হবে। প্রধান অতিথি আরো বলেন সৃজনশীল চর্চা করতে হবে তাহলে সেই সাথে বিতর্কে অংশ নেয়া মানেই তথ্য ভিত্তিক জ্ঞান অর্জন করা যায়। পাশাপাশি সুন্দর ভাবে কথা বলতে ও সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করা যাবে। আজ ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠার ৩৮ বছর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম স্কুল ভিত্তিক বিতর্ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আজ ১৮ জানুয়ারি শনিবার ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে ও ব্রাহ্মণবাড়িয়া গভ: মডেল গার্লস হাই স্কুলের সহযোগিতায় স্কুলের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। গভঃ মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন, কবি ও বিশিষ্ট লেখক অধ্যাপক মহিবুর রহিম, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা মো: আসাদুর রহমান আলমগীর প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ ওমর আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন গভ: মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো: গিয়াস উদ্দিন। প্রশিক্ষণের বিষয়গুলো হলো, সনাতনী, সংসদীয় ও বারোয়ারী। ১৫৫ জন ছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রধান অতিথি সার্টিফিকেট বিতরণ ও বিতর্ক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ দক্ষতা অর্জন করায় ৬ জন বিতার্কিক কে পুরস্কার প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া