নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ মে ২০২৪ | প্রিন্ট | 283 বার পঠিত
বগুড়ার সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্টে ফজর উদ্দিন আকন্দ (৬৫) এক কৃষক মারা গেছেন। আজ ২৬ মে রবিবার বেলা ২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফজর উদ্দিন গরুর ঘাস কাটতে জমিতে যান। ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের সবুজ মিয়া আখের খেতের পাশে বিদ্যুৎ এর তারে জরিয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১২:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah