সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   213 বার পঠিত

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই শিশুর

ব্রাহ্মণবাড়িয়ায় খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৬ জুন রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার শামীম মিয়ার ছেলে নয়ন (১১) ও ইদন মিয়ার ছেলে নাঈম (১১)।

মজলিশপুর ইউনিয়নের বিট পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার লিকেজ হয়ে একটি বাড়ির টিনের ঘর বিদ্যুতায়িত হয়। ওই বাড়ির উঠানে দুপুরে খেলা করছিল শিশু নয়ন ও নাঈম। একপর্যায়ে তারা ঘর স্পর্শ করলে বিদ্যুৎস্পষ্টে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শেখ বলেন, ঈদের আগের দিন দুই শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

Facebook Comments Box

Posted ৬:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া