সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাড়ি ফেরার পরই মর্মান্তিক পরিণতি, ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   84 বার পঠিত

বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাড়ি ফেরার পরই মর্মান্তিক পরিণতি, ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের পুবাইলে নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে ডেমরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পূজা ওই এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসল শেষে নিজ কক্ষে অবস্থান করছিলেন।

রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে সন্দেহ হলে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ওই কক্ষে প্রবেশ করেন। সেখানে পূজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে সংসারজীবনে হতাশার কথা জানানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

Posted ৭:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া