নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 153 বার পঠিত
আজ ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, বীর মুক্তিযোদ্ধা মতি লাল বণিক, কমরেড অসিত পাল, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মোজাম্মেল হক, কবি আবু হানিফ, কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন, ছড়াকার ও সোনালি সকালের প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাসির, অংকুর শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা আনিসুল হক রিপন, ছড়াকার ও কবির কলমের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। বক্তারা ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah