রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশরত্ন শেখ হাসিনার ১৭ তম কারাবন্দি দিবস উপলক্ষে

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা করেছে জেলা ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   363 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা করেছে জেলা ছাত্রলীগ

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ১৭ তম কারাবন্দি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা করেছে জেলা ছাত্রলীগ।

আজ মঙ্গলবার বিকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. আবু সাঈদ।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, উপ-প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা শ্রমিক লীগ সভাপতি কাউসার আহমেদ, জেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, জেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক শাহপরান, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজম।

অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত, কার্যনির্বাহী সদস্য মাহমুদুর রহমান জগলু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শাহীদুল আলম জীবন, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন আফ্রিদি, সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা, পৌর ছাত্রলীগ সভাপতি সামি আহমেদ নাবিল, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক তাবাস্সুম অনিক, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি যোবায়ের মাহমুদ শ্রাবণ, সাধারণ সম্পাদক নাইমুর রহমান অভি সহ জেলা ছাত্রলীগের বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া