বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ৩০ মে ২০২৫   |   প্রিন্ট   |   165 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে ৩০ মে শুক্রবার সকালে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূইয়া খোকন, সহ-সভাপতি আনিসুর রহমান মঞ্জু, সহ-সভাপতি আলহাজ্ব এবিএম মুমিনুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম রুমা, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

আলোচনায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়া ছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। দেশের এই কঠিন সময়েও তাঁর আদর্শই আমাদের প্রেরণা জোগাবে। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব এ.বি.এম মুমিনুল হক। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৬:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া