বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসে অভিযান: অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসে অভিযান: অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ।

আজ ৬ এপ্রিল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে পুলিশের তত্ত্বাবধানে আশুগঞ্জ স্টেশনে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনটির মালবাহী বগি থেকে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ির ১৮টি বস্তা উদ্ধার করা হয়।

পরে ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় ভৈরব স্টেশনে শাড়িগুলো নামানো হয়। জব্দ করা শাড়ির মধ্যে প্রাইম সিল্ক, কাতানসহ মোট ১ হাজার ৮০ পিস শাড়ি রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ টাকা।

তবে অভিযানের সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে চোরাচালান বাড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া