নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ মে ২০২৫ | প্রিন্ট | 163 বার পঠিত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারের উন্নয়ন ও সচেতনতা মূলক প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের আরও গুরুত্ব সহকারে কাজ করতে হবে। এসময় তিনি আরো বলেন স্ব-স্ব ক্ষেত্রে শিশু, কিশোর ও নারীদের পাশে থাকা ও তাদের যথার্থ সম্মান করতে হবে। কোন ভাবেই অবহেলার করা যাবে না। তিনি শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় টেলিভিশন সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধক হিসাবে প্রধান অতিথি বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এই কথা বলেন। পরে তিনি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন। ৩০ মে শুক্রবার সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ শিরোনামে এ কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিটের গবেষণা কর্মকর্তা মো. ফাহিম সিদ্দিকী।
কর্মশালায় জেলায় টেলিভিশনে কর্মরত ৩০ জন সাংবাদিক ও ৫ জন চিত্র সাংবাদিক অংশ নেন। আজ শনিবার শেষ হবে এই প্রশিক্ষণ কর্মশালা।
Posted ৬:১১ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah