বুধবার ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় টিভি সাংবাদিকদের দুই দিনব্যাপী কর্মশালা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   169 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় টিভি সাংবাদিকদের দুই দিনব্যাপী কর্মশালা সমাপ্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের জন্য জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ মে শনিবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া। এর আগে শুক্রবার (৩০ মে) সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ শিরোনামে এই কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিটের গবেষণা কর্মকর্তা মো. ফাহিম সিদ্দিকী সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ। কর্মশালায় জেলায় টেলিভিশনে কর্মরত ৩০ জন সাংবাদিক ও ৫ জন চিত্র সাংবাদিক অংশ নেন।

Facebook Comments Box

Posted ৫:০৪ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া