নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 104 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ৩ জন রাজনৈতিক মামলার আসামীকে গ্রেফতার করেছে। আজ ১২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন। তিনি জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- মোঃ জাফর আলী (৪০) পিতা: মৃত শিশু মিয়া, সাং- ছোট হরন, তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জুবায়ের রহমান অন্তর (৩২), পিতা- মৃত আ: রহিম, সাং – মধ্যপাড়া, তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রচার সম্পাদক। মোঃ রুক্কু মিয়া (৪৫), পিতা: মৃত মারফত আলী, সাং – বিজেশ্বর, তিনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আসামিদেরকে গতরাত অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করা হয় এবং তাদেরকে পৃথক পৃথক মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah