বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী প্রসব জনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   156 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী প্রসব জনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প শুরু

আজ ১৪ ডিসেম্বর শনিবার থেকে হোপ ফাউন্ডেশন ও জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প শুরু করেছে। এ উপলক্ষে সকালে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ডাঃ মিলন সভা কক্ষে প্রসব জনিত ফিস্টুলা নির্মূলের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। হোপ ফাউন্ডেশন এর ফিস্টুলা সার্জন ডাঃ নৃন্ময় বিশ্বাস প্রসব জনিত ফিস্টুলার উপর প্রসব জনিত ফিস্টুলার উপরে বিস্তারিত আলোচনা করেন। এ কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মো নোমান মিয়া, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মো: সাখাওয়াত হোসেন, সিনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ জেসমিন কবীর সহ বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট ও অন্যান্য ডাক্তারবৃন্দ। ডাঃ নৃন্ময় বিশ্বাস বলেন, মেয়েদের অল্প বয়সে বিয়ে ও বাড়িতে ডেলিভারি করানোর কারণে ফিস্টুলার ঝুঁকি বেড়ে যায়। এ রোগ হলে মেয়েরা পরিবার ও সমাজ থেকে নানান ধরনের বঞ্চনার শিকার হয়। এ রোগে আক্রান্ত হলে মায়েদের সব সময় প্রসব অথবা পায়খানা নির্গত হয়। এ লক্ষণ কারো দেখা দিলে হোপ ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। ফাউন্ডেশনের কর্মীরা রোগীর আনা-নেওয়া, খাওয়া দাওয়া ও চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে। সিভিল সার্জন ডা. মো: নোমান মিয়া ও সহকারী পরিচালক ডাক্তার সাখাওয়াত হোসেন হোপ ফাউন্ডেশনের কার্যক্রমের খুবই প্রশংসনীয় এবং এ ফাউন্ডেশন এর কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়াতে পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া