নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় নদী, খাল ও পুকুর সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে “তোমার জেলার নদীকে জানো” শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নদীর সংখ্যা ও নাম, পৌরসভা বেষ্টিত তিতাস নদীর সঙ্গে সংযুক্ত খালের সংখ্যা ও নাম এবং নিজ নিজ মহল্লার পুকুরের সংখ্যা ও নাম লিখতে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ২ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ হাজার টাকা রাখা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা করে শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা রয়েছে।
প্রতিযোগিতা পরিদর্শন করেন জেলা তথ্য অফিসের দ্বীপক চন্দ্র দাস। গভ মডেল গার্লস হাই স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন ‘ঢেউ’-এর আহ্বায়ক সোহেল আহাদ, সদস্য সচিব আইফাত ইসলাম, ‘নোঙর’-এর সভাপতি মো মনির হোসেন, ‘ঐক্যবদ্ধ সদর’-এর আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজি এবং বিআইডব্লিউটিএ’র মো আলামিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক আলি আকরাম খন্দকার মো স্বপন, সদস্য হাবিব উদ্দিন আহমেদ, সদস্য খোকন মিয়া, সদস্য ছানাউল হক, সদস্য ইয়াছমিন আকতার ও সদস্য জান্নাতুল মাওয়া।
আয়োজকরা জানান, নদী-খাল ও জলাশয় সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং এগুলো রক্ষায় সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
Posted ৯:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah