বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীদের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীদের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০৪ সালে নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীদের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত নানান আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্য সহকারীদের পুনর্মিলনী পালন করা হয়।

আজ সকাল ৯টায় স্বাস্থ্য সহকারীদের একটি র‌্যালি বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের কার্যালয়ে গিয়ে গিয়ে শেষ হয়।

আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. ফজলুল হক চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।

হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আশাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশর (ড্যাব) জেলা শাখার সভাপতি ডা. মো. মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আক্তার হোসেন, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নিজাম উদ্দিন, সদর উপজেলার ডাক্তার মো. মুস্তাফিজুর রহমান, বিজয়নগর উপজেলার ডাক্তার মো. সুমন ভুইয়া, আশুগঞ্জ উপজেলার ডাক্তার হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

পরে অতিথিরা স্বাস্থ্য সহকারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৩:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া