বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   199 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’-প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবসে উপলক্ষে ২৬ জুন বৃহষ্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও তরী বাংলাদেশ’র আয়োজনে পালিত হয়েছে। সকাল ৯টার শহরের তিতাস নদীর আনন্দ বাজার মসজিদ ঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ ও পৌর প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, নিউ মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, তরী বাংলাদেশ আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, হৃদয় কামাল।

প্রধান অতিথি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি সকল শ্রেণি-পেশার মানুষজনকে সম্পৃক্ত করে একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে। আমরা প্রাথমিকভাবে তিনটি ওয়ার্ড নিয়ে একটি পরিকল্পনা করেছি। এতে সফল হলে পর্যায়ক্রমে তা ১২টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে। তরী বাংলাদেশসহ সকল সেচ্ছাসেবী সংগঠনকে আহবান করবো এ-কাজে পৌরসভার পাশে থাকতে। আশা করছি খুব শীঘ্রই পৌরবাসী এর সুফল ভোগ করবে।

তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ বলেন, পলিথিন অপচনশীল পদার্থ, এর পরিত্যক্ত অংশ দীর্ঘদিন অপরিবর্তিত ও অবিকৃত থাকে, ফলে মাটি ও পানি মারাত্মকভাবে দূষিত হয়, মাটির উর্বরতা হ্রাস ও গুণাগুণ নষ্ট করে। পলিথিন জলাবদ্ধতা, নদী দূষণ, নদীর জীববৈচিত্র ও নাব্যতা বিনষ্ট করে। পরিবেশ আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে না পারলে এগুলো কাগজে-কলমে থেকে যাবে। তরী বাংলাদেশ প্রত্যাশা করে নদীমাতৃক বাংলাদেশের সর্বসাধারণ যার যার অবস্থান থেকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসবেন।

উপসহকারী প্রকৌশলী সুমন দত্তের তত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ আহবায়ক কমিটির সদস্য সুশান্ত পাল, খাইরুজ্জামান ইমরান, মোস্তফা দেলোয়ার। সংগঠনের নাসিরনগর উপজেলার আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ, সমাজকর্মী মো. আশিকুল আলম, তরী সদর উপজেলার শাখার সদস্য হেকিম মিয়া, মো. খোকন মিয়া, বাচ্চু মিয়া, মো. বাছির মিয়া ও আব্দুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া