বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   157 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম নামে (৪৬) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে আজ ৭ এপ্রিল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭ নং তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে। নিহত ময়না বেগম ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ময়নার স্বামী মানিক মিয়ার তার আপন ভাই ও চাচাতো ভাইদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরেই আজ ভোরে জুয়েল, রাব্বিল, মাহফুজসহ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মানিক মিয়ার বসতঘরে হামলা চালায়। এসময় তারা মানিক মিয়ার পালিত গবাদি পশু লুট করে নেয়। এতে মানিক মিয়ার স্ত্রী ময়না ও ছেলে বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলে ময়না বেগম ও তার ছেলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক ময়না বেগমকে মৃত ঘোষণা করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তে জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া