সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসভাড়া বৃদ্ধি, বাড়ছে যাত্রীদের ভোগান্তি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   95 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসভাড়া বৃদ্ধি, বাড়ছে যাত্রীদের ভোগান্তি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় দূরপাল্লার পাশাপাশি জেলার অভ্যন্তরীণ রুটের বাসভাড়াও বেড়েছে। গত মঙ্গলবার থেকে আগের ভাড়ার সঙ্গে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে সমন্বয় করা হয়েছে। এতে বাড়তি ভাড়ার চাপে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। নতুন করে ভাড়া বাড়ায় তাদের দৈনন্দিন যাতায়াতের খরচও বেড়ে গেছে।

যাত্রীরা বলেন, চলতি বছরে দুই দফায় জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু তাদের আয় বাড়েনি। ফলে সংসারের খরচ চালাতেই হিমশিম খেতে হচ্ছে। বাসভাড়া বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ব্রাহ্মণবাড়িয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতিদিন প্রতিটি বাসে প্রায় দুই হাজার টাকা করে অতিরিক্ত খরচ হচ্ছে। এ কারণে আগের ভাড়ার সঙ্গে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে সমন্বয় করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:২৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া