শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিষাক্ত কেমিক্যালে জুস-চানাচুর-চিপস তৈরির দায়ে মালিকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   341 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিষাক্ত কেমিক্যালে জুস-চানাচুর-চিপস তৈরির দায়ে মালিকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় বিষাক্ত কেমিক্যাল খাদ্যপণ্য তৈরি করায় মো. হোসাইন নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাকে আরো এক লাখ টাকা জরিমানা করা হয়।

আজ ১০ জুন সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম পৌর এলাকার খৈয়াসারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

অভিযানে থাকা বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফুর রহমান সাংবাদিকদেরকে জানান, মো. হোসাইন নামে এক ব্যক্তি মেসার্স সাইফুল ফুড অ্যান্ড প্রোডাক্ট নামে দুটি কারখানা পরিচালনা করছিলেন। কারখানা দুটিতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন ধরনের জুস, চানাচুর, চিপস তৈরি করা হচ্ছিলো। এসব পণ্যে বিএসটিআইয়ের নকল মোড়ক ব্যবহার করছিলেন। এজন্য তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ২:২৮ অপরাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া