সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বীরেন্দ্র চন্দ্র দাস আবৃত্তি সম্মান গ্রহণ করলেন আবৃত্তিশিল্পী কাজি মাহতাব সুমন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   281 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বীরেন্দ্র চন্দ্র দাস আবৃত্তি সম্মান গ্রহণ করলেন আবৃত্তিশিল্পী কাজি মাহতাব সুমন

ব্রাহ্মণবাড়িয়ায় বীরেন্দ্র চন্দ্র দাস স্মৃতি আবৃত্তি সম্মান গ্রহণ করলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী কাজি মাহতাব সুমন। গতকাল সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিতাস আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে তাকে এ সম্মান প্রদান করা হয়। তিতাসপাড়ের কৃতিসন্তান ও ত্রিপুরা রাজ্যের গণমানুষের কবি দিলীপ দাসের জন্মদিন উপলক্ষে এ সম্মান প্রদান করা হয়। এসময় ফুলেল শুভেচ্ছা, উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫ হাজার টাকা কাজি মাহতাব সুমন এর হাতে তুলে দিয়ে সম্মানিত করা হয়।

তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো মনির হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সুজন সরকার, আবৃত্তিশিল্পী ফাহিমা সুলতানার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক শাহ মোহাম্মদ সানাউল হক। আমন্ত্রিত অতিথি ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট আবৃত্তিশিল্পী উদয়শঙ্কর ভট্টাচার্য, কাকলি গঙ্গোপাধ্যায় ও কবি কৃত্তিবাস চক্রবর্তী।

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমী সভাপতি কবি জয়দুল হোসেন, সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সহসভাপতি কবি আব্দুল মান্নান সরকার, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি মানবর্দ্ধন পাল, বিটিভি সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার সভাপতি কবি আমির হোসেন ও কবি ও গল্পকার আবদুর রহিম।

অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি মানিক রতন শর্মা, শৌমিক ছাত্তার, সৈম আকবর, হেলাল উদ্দিন হৃদয় ও রুদ্র মোহাম্মদ ইদ্রিস।

অনুষ্ঠানে সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সমন্বয়ে কবি দিলীপ দাসের কবিতা থেকে ৪ টি দলীয় আবৃত্তি পরিবেশনা করেন তিতাস আবৃত্তি সংগঠণের ছোট,মধ্যম,বড় ও অভিভাবক দল।

ইতিপূর্বে বরেণ্য আবৃত্তিজন হাসান আরিফ, মীর বরকত ও আশীষ সাহা (ত্রিপুরা) এ সম্মান গ্রহণ করেছেন।

Facebook Comments Box

Posted ৩:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া