বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   182 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামে পারিবারিক বিরোধ ও বিদেশ যাওয়া নিয়ে বিতর্কে চাচাতো ভাইয়ের হাতে জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ১২ এপ্রিল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মধ্যপাড়ার শনু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় বাবুল ও তার চাচাতো ভাই জামালের সাথে ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করায় দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষের ঢিলে জামাল গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন জামালকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা আছে।

Facebook Comments Box

Posted ৫:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া