বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লিন এনার্জি দিবস উপলক্ষে

ব্রাহ্মণবাড়িয়ায় সনাকের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সনাকের মানববন্ধন

জলবায়ু পরিবর্তন রোধ, জীবাশ্ম জালানীর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন বৃদ্ধিকল্পে জ্বালানী ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক কমিটি-সনাক ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজ ২৬ জানুয়ারি রবিবার বিকেলে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি সাংবাদিক আবদুন নূর।

দিবসটি তাৎপর্য তুলে ধরে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সনাক সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ হোসেন, এসিজি সদস্য ও সাংবাদিক শাহাদৎ হোসেন, এসিজি সদস্য ও নদী ও প্রকৃতি বিষয়ক সামাজিক সংগঠন তরী বাংলাদেশ’র আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাংবাদিক মো. আরজু। ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য শফিউল্লাহ দূর্জয় এবং সঞ্চালনা করেন ইয়েস দলনেতা রিফাত আল হাসান।

মানববন্ধনে বক্তারা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন রোধে নবায়নযোগ্য জ্বালানীতে দেশ স্বনির্ভরতা অর্জনের জন্য মহাপরিকল্পনা প্রণয়নসহ জ্বালানী খাতে সুশাসন নিশ্চিতের জন্য সরকারের প্রতি দাবি জানান।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া