বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় জিয়াসমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছে শ্বশুর বাড়ির লোকজন।

গত রবিবার রাত ১১টায় এই ঘটনা ঘটে। মৃত জিয়াসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দেওয়ান পাড়ার মৃত ইউনুস মিয়ার মেয়ে ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের মুখলেস মিয়ার স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় জিয়াসমিনকে নিয়ে আসেন তার শ্বশুর বাড়ির লোকজন। পরে তাকে ইসিজি করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। চিকিৎসক জিয়াসমিনকে মৃত ঘোষনার পরপরই তার লাশ রেখে পালিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। মৃতের পরিবারের লোকজন জানায় প্রায় ১২ বছর আগে জিয়াসমিনের সাথে মুখলেসের বিয়ে হয়। মুখলেস একজন মাদকসেবি। প্রায়ই সে মাদকের টাকার জন্য জিয়াসমিনকে মারধোর করত। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিয়াসমিন কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর সংবাদ জানান সাথে সাথে শ্বশুর বাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া