নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 127 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রেস কাবের সভাপতি জাবেদ রহিম বিজন বলেছেন, শিশুদের আনন্দভরা মন মানসিকতার ভতের দিয়ে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সাম্য শান্তি সম অধিকার প্রতিষ্ঠার জন্য মাহে রমজান আমাদের শিক্ষা দেয়। পবিত্র ঈদুল ফিতরে সকল শিশুর মাঝে যেন আনন্দ থাকে সে ব্যাপারে সকলের ভূমিকা রাখতে হবে। স্বপ্ন আকাশ ছোঁয়া সংগঠনটি ২০১৮ সাল থেকে সুবিধা বঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করছে। এটি একটি প্রসংশনীয় উদ্যোগ তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা স্বর্ণালী আক্তার সহ সংশ্লিস্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। ২৩ মার্চ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার উত্তর পৈরতলাস্থ প্রশান্তি বাড়িতে “স্বপ্ন আকাশ ছোঁয়া” সংগঠনের উদ্যোগে উন্নয়ন শিশুদের মাঝে ঈদের কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক স্বর্ণালী আক্তার। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন , ব্রাহ্মণবাড়িয়া প্রেস কাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিহাবউদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, উপদেস্টা মোর্শেদা মতিন মিলি। অন্যান্যের মধ্যে ছিলেন তিতাস মানবিক কল্যাণ পরিষদের সভাপতি সামসুন নাহার জেনি, অর্নব হক, সংগঠনের সোহানা, স্নেহা , রোজামনি প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক শিশুর মাঝে ঈদের কাপড় ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ২০১৮ সাল থেকে সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে বিনামূল্যে শিক্ষা সহ নানামুখী সেবাকাজ বাস্তবায়ন করছে।
Posted ৬:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah