নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ জুন ২০২৪ | প্রিন্ট | 236 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর মিছিলে গুলিতে ছাত্রলীগের কর্মী আয়াশ রহমান ইজাজ (২৩) হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে মিছিল করেছেন এলাকাবাসী। ৬ জুন বৃহস্পতিবার রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে এই মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক ঘুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ করে। এর আগে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে নিহত আয়াশ রহমান ইজাজের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো মানুষ অংশ নেয়। পরে রাত ১১টার দিকে নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার সুহিলপুর গ্রামে দ্বিতীয় জানাযার পর তাকে দাফন করা হয়। মিছিল থেকে ছাত্রলীগ নেতার হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
Posted ২:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah