বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম

জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, সকল অপরাধের মুল হলো মাদক। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবন অত্যাধিক পরিমান বেড়েছে উল্লেখ করে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সেটি গুরুত্ব দিয়ে দেখতে বলেন। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জায়গার তুলনায় যথেষ্ট ভালো বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলেই যেমন মনে করা হয় সেই অনুপাতে এখন যথেষ্ঠ শান্ত।

আজ ১১ ডিসেম্বর রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহমুদা আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, সিভিল সার্জন মো: নোমান মিয়া, এনএসআই পরিচালক মো: কামরুজ্জামান, জেলা মমাজসেবার উপ-পরিচালক আ: কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর নূর মোহাম্মদ, পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন আহমেদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর আরিফুল হক মাসুদ, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার মোক্তার প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম।

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া