নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | 330 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের পাইকপাড়া সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নতুন কমিটির ১৮ জন সদস্যকে সংবর্ধনা দিয়েছে। এই উপলক্ষে গতকাল ১৩ জুলাই শনিবার রাতে পাইকপাড়া রাম ঠাকুর আশ্রম প্রাঙ্গনে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকপাড়া সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি বিশিষ্ট ঠিকাদার হাজী মোহাম্মদ আবু জাহিদ।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটি গঠন করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে অনিন্দন জানানো হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সুমেশ রঞ্জন রায়, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক স্বপন রায়, উপ দপ্তর সম্পাদক সুজন দত্ত, কার্যকরী সদস্য বাবুল মিয়া।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন শোভন, পৌর যুবলীগের সভাপতি আল-আমিন সওদাগর, সাধারণ সম্পাদক আকবর হোসেন লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন লিটন রায়।
Posted ৪:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah