মোঃ বিল্লাল সরকার | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল ১ মার্চ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে আশরাফুল হাসান, সাধারণ সম্পাদক হিসেবে কাজী রাজিউর রহমান তানভীর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মাসুম আহমেদ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আশরাফুল হাসান ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন হোসেন জিহাদ পেয়েছেন ১ ভোট। সাধারণ সম্পাদক পদে কাজী রাজিউর রহমান তানভীর ২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসাননুর রহমান ওবায়দুল্লাহ ১৫ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে মাহবুবুর রহমান দিনার ১০ ভোট পেলেও ৩০ ভোট পেয়ে মো. মাসুম আহমেদ বিজয়ী হন।
এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৩ জন, যার মধ্যে ৪০ জন ভোট দিয়েছেন এবং ৩ জন অনুপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ ছাত্র, যুব, শ্রমিক ও আইনজীবী অধিকার পরিষদের সদস্যরা উপস্থিত থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত না হওয়া মানে পরাজিত হওয়া নয়; বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে। নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশা, তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদকে এগিয়ে নিয়ে যাবেন।
Posted ৬:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah