-প্রেস বিজ্ঞপ্তি | বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 126 বার পঠিত
গত ২১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া মঞ্চের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিাযোদ্ধা আবদুস সালাম ও ফায়জুল্লাহ ইকবাল কর্তৃক স্বাক্ষরের মাধ্যমে অনুমোদিত হয়। উক্ত কমিটিতে মো. শফিকুল ইসলাম চৌধুরী আহ্বায়ক, মো. শওকত আলী পিন্টু সদস্য সচিব ও মো. তৌহিদুল ইসলাম সাহিলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়। উল্লেখিত কমিটি পরবর্তী ৯০ দিনের মধ্যে জেলার ৯টি উপজেলা ও ৫টি পৌর কমিটি গঠন করবেন। ঘোষিত কমিটি আগামী দিনের পথ চলায় সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশী।
Posted ২:২৪ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah