নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের একটি রেস্টুরেন্টে ডিপিএফ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরজু মিয়া।
উম্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিপিএফ’র ভাইস চেয়ারম্যন এসি তাপসী রায়, সদস্য এস. এম শাহীন, মো. তাহের উদ্দিন ভূইয়া, মোহাম্মদ পারভেজ, মো. আইয়ুব খান ও মেহেদী হাসান রজত। উপস্থিত ছিলেন ডিপিএফ’র সদস্য মদিনা বেগম, সোমা বেগম, নাঈম ও নুসরাত জাহান নিশাত।
বক্তারা বলেন, আমাদের সাংগঠনিক কার্যক্রমের গতি আরো বৃদ্ধি ও সম্প্রসারিত করতে কর্মপরিকল্পনা করা প্রয়োজন। সেই সাথে আগামী দিনের সকল কাজ সফল ভাবে বাস্তবায়িত করতে আমাদের প্রত্যেককে আরো সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ বিষয় ছাড়াও সরকার ও দেশের সহায়ক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করা প্রয়োজন।
সভায় আগামী এক মাসে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে কয়েকটি উঠান বৈঠক ও মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহের যে কোন দিন সরাইলে ইউএনও, ওসি, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও মাধ্যমিক স্কুল কলেজের শিক্ষক প্রতিনিধিদের সাথে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ বিষয়ে একটি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে।
Posted ৫:১২ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah