নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 192 বার পঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ও কার্যকরি সদস্য মোঃ ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোঃ আরজু, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সাবেক সভাপতি আ.ফ.ম. কাউছার এমরান, প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোঃ খান বিটু, সিনিয়র সাংবাদিক শেখ সহিদুল ইসলাম, আবদুন নূর, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন শাহীন, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম, মফিজুর রহমান লিমন, ইব্রাহিম খান সাদাত, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ. এম. সিরাজ, সাবেক কোষাধ্যক্ষ মোঃ আশিকুল ইসলাম ও নজরুল ইসলাম শাহাজাদা প্রমুখ। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগষ্টের বিপ্লবের চেতনায় একটি সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন অসম্প্রায়িক, গনতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। আলোচনা সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah