অনলাইন ডেস্ক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 151 বার পঠিত
ঐক্যবদ্ধ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবানের মধ্যে দিয়ে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৫ জানুয়ারি শনিবার। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভার শুরুতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন ক্লাব সদস্য মোহাম্মদ আরজু মিয়া, মো: সাদেকুর রহমান,খ আ ম রশিদুল ইসলাম, মনজুরুল আলম, আ ফ ম কাউসার এমরান, দীপক চৌধুরী বাপ্পী,সৈয়দ মো: আকরাম, ইব্রাহিম খান সাদাত, মফিজুর রহমান লিমন, মো: শাহজাদা, নজরুল ইসলাম বিল্লাল, সৈয়দ মো: আকরাম, উজ্জল চক্রবর্তী, মজিবুর রহমান খান প্রমুখ। সভাপতি তার বক্তব্যে পুরনো সবকিছুকে পেছনে ফেলে নতুন বছরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রেস ক্লাব ও সদস্যদের কল্যাণে ব্রত হওয়ার আহবান জানান।
বক্তারা নতুন সদস্য করায় এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সহযোগী সদস্য পদের আবেদন আহবান করার কার্য নির্বাহী পরিষদের পদক্ষেপের ভুয়শী প্রশংসা করেন। সভায় গঠনতন্ত্র অনুসারে সম্মানিত সদস্য করার বিষয়ে আলোচনা হয়। এবারই প্রথম নির্বাচনের এক সপ্তাহ আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং মেয়াদকালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভায় নির্বাচন উপ-কমিটির আহবায়ক মো: এমদাদুল হক তার বক্তৃতায় আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিদের আচরণ বিধি মেনে চলার আহবান জানান। নতুন ৭ সদস্যের প্রথম সাধারণ সভায় অংশ গ্রহনে তাদের স্বাগত জানানো হয়। ক্লাবের সহ-সভাপতি নিয়াজ মো: খান বিটুর পরিচালনায় সভার শুরুতে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম।
Posted ৩:২৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah