বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সভাপতি জাবেদ রহিম বিজন : সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   209 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে জাবেদ রহিম বিজন সভাপতি, মো: বাহারুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ ১ ফেব্রুয়ারি শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার মো: ইকরামুল হক (নাহিদ) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

জাবেদ রহিম বিজন এরআগে গত ১৬ আগষ্ট প্রেস ক্লাব সভাপতির শূন্য পদে উপ-নির্বাচনে জয়ী হয়েছিলেন। দুপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাব কার্য নির্বাহী পরিষদের ১১ পদের মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য পদে জয়ীরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি পদে মো: জসিম উদ্দিন, সহ-সভাপতি মো: ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল ও শাহজাহান সাজু। ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান খান ও সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী।

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন ক্লাবের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহবায়ক এমদাদুল হক। তার সাথে ছিলেন জালাল উদ্দিন রুমি ও উজ্জল চক্রবর্তী।

Facebook Comments Box

Posted ৪:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া