সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিজের নিচ থেকে যুবতীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   198 বার পঠিত

ব্রিজের নিচ থেকে যুবতীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

আজ ৫ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার শেখ হাসিনা সড়কের ২য় ব্রিজের পাশ থেকে পানিতে ভাসমান অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন চন্দ্র বনিক জানান, বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সংযোগ শেখ হাসিনা সড়কের ২য় ব্রিজের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ব্রিজের পাশ থেকে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ২৫ হবে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরো জানান, বর্ষা মৌসুমে এই মরদেহ কোথাও থেকে ভেসে এসেছে কিনা বা আত্মহত্যা করেছে কিনা তা জানার চেষ্টা চলছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সে বোরখা পরিহত অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া