শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাওয়াল রাজবাড়ী মাঠে তারেক রহমানের জনসভা: গাজীপুরে উত্তেজনা তুঙ্গে

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   362 বার পঠিত

ভাওয়াল রাজবাড়ী মাঠে তারেক রহমানের জনসভা: গাজীপুরে উত্তেজনা তুঙ্গে

প্রায় দুই দশকের দীর্ঘ অপেক্ষার পর আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার গাজীপুর সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমন উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে এক অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা।
আজ সন্ধ্যায় গাজীপুর মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে বিশাল এক গণসমাবেশে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পটভূমিতে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ইতোমধ্যে জনসভার জন্য মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পুরো শহরজুড়ে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে চারপাশ।
জনসভা সফল করার লক্ষ্যে গত কয়েক দিন ধরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। গত রোববার টঙ্গীতে সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের বাসভবনে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, ‘এটি শুধুমাত্র একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক ঘটনা।’
বিএনপি চেয়ারম্যানের এই সফরকে কেন্দ্র করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সভাস্থল এবং বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানিয়েছেন, চৌরাস্তা থেকে শিববাড়ী হয়ে রাজবাড়ী মাঠ পর্যন্ত সড়ক যানজটমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। জরুরি চিকিৎসাসেবার জন্য একটি মেডিকেল দলও প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় নেতাকর্মীদের অভিমত, জানতে আমাদের প্রতিবেদক গাজীপুর মহিলা দলের সাধারণ সম্পাদিকা গুলনাহার বেগমের সাথে কথা হয় তিনি বলেন, তারেক রহমানের এই সফরের ফলে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির অবস্থান আরও মজবুত হবে এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেতাকর্মীরা নতুন উদ্যম ও আত্মবিশ্বাস লাভ করবেন।

Facebook Comments Box

Posted ৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া